বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন ধরে নগর ভবনের কার্যক্রম ছিল বন্ধ। তবুও এই সময়ের মধ্যে গাড়ির তেল খরচের হিসাব দেখানো হয়েছে কোটি টাকারও বেশি। গাড়ির জ্বালানি খাতে কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নগর ভবন
দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনের প্রধান ফটক। পাশাপাশি নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীসহ বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা।
আজও তালাবদ্ধ হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৫ জুন) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাক সমর্থক বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আবারো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন এ বিএনপি নেতার সমর্থকরা।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। আজও ষষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে ফের ইশরাকের সমর্থনদের অবস্থান ও বিক্ষোভ চলছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। এখান থেকেই তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।
সুযোগ দিলে নিবেদিত হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।